Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান

পবিত্র মাহে রমজানের ২য় দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় কক্সবাজারের ঈদগাঁও বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান এবং কাঁচাবাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারে বিক্রিত পণ্যের মূল্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। তিনি জানান, রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও থানার এসআই আশরাফসহ একদল পুলিশ অংশ নেন।

0Shares