👤 ডেস্ক রিপোর্ট
দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক সংকট কাটাতে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৯ জন চিকিৎসক যোগদান করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৪৮তম বিসিএস থেকে সাতজন, ২৭তম বিসিএস থেকে একজন এবং একজন মেডিসিন কনসালট্যান্টসহ মোট নয়জন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দীর্ঘদিন চিকিৎসক সংকটের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে জরুরি সেবা, বিশেষজ্ঞ পরামর্শ এবং নিয়মিত চিকিৎসা ব্যবস্থায় চাপ ছিল বেশি। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে এসব সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, চিকিৎসক সংকট দূর হওয়ার মাধ্যমে এখন থেকে পেকুয়ায় স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং রোগীরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, নবীন ও প্রবীণ চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।