Search
Close this search box.
Search
Close this search box.

সভাপতি বিএনপি প্যানেল, সাধারণ সম্পাদক জামায়াত, ৭ পদে আ.লীগ জয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতিসহ ৪ পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সভাপতি হয়েছেন আব্দুল মন্নান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত ওসমান এবং সদস্য পদে আজিজুল করিমসহ মোট ৪ জন জয়লাভ করেছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ নির্বাচিত হয়েছেন ৬ জন। সহ-সভাপতি হয়েছেন আব্দুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতার আহমদ হেলালী,সহ-সাধারণ সম্পদাক (সার্বিক) জিয়াউদ্দিন মাহমুদ তমাল,সিনিয়র নির্বাহী সদস্য শাহজালাল চৌধুরী,নেজামুল হক,সদস্য এস এসম জসিমসহ মোট ৬ জন।

সবচেয়ে বেশী নির্বাচিত হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল থেকে। এ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদকসহ জয়ী হয়েছে ৭ জন। এ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য জিয়াউদ্দিন আহমেদ ও ইকবাুলর রশিদ আমিন,সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিনসহ মোট ৭ জন জয়লাভ করেছেন।

১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথন বার রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হলো। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কক্সবাজার চকরিয়া এ দুটি কেন্দ্রে চলে ভোট গ্রহন।

0Shares