
কক্সবাজারের ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন করা হয়েছে।
৬ মার্চ ( শুক্রবার) সকালে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের বরণের পর ক্লাস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি, হোমিও গবেষক মুহাম্মদ নুরুল হুদা।
কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ রফিকুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ডাঃ মুহাম্মদ আলম ও ডাঃ শামসুল হুদা।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন, ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ আনোয়ারুল আজিম, ডাঃ নিপুন চাকমা, ডাঃ পারভিন আক্তার, ডাঃ মঈন উদ্দীন ও শিক্ষার্থী মৌসুমি ফেরদৌসী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কলেজে কর্মরত প্রভাষকসহ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রায় অর্ধ শতাধিক নারী-পুরুষ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে দোআ ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।





