Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় স্বাক্ষীকে ছুরিকাঘাত

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের হাতে স্বাক্ষীরা ছুরিকাঘাত ও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় আহতরা অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায় আবু তাহেরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সাতঘরিয়া পাড়ার আব্দু ছোবহানের ছেলে মো: আলম (২৫), মো: আলমের ছেলে মিসবাহ উদ্দিন এবং রমজান আলীর ছেলে শাহিনুল ইসলাম (২১)।

অভিযোগে জানা গেছে, ছিনতাইকারী চক্রের রিয়াদ, জামশেদ, মো: হুমায়ুন, মোধিন ও ইদুলের নেতৃত্বে দোকানে চা খাচ্ছিলেন আহতরা। তখন চক্রটি তাদের উপর হামলা চালায়। মো: আলম ছুরিকাহত হন, অন্যরা মারধরের শিকার হন এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়।
লোকজন এগিয়ে আসার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

0Shares