Search
Close this search box.
Search
Close this search box.

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করে জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মনজু বিন আফনান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা দেয়ার পরপরই কাজ শুরু করে জেলা প্রশাসন, তারই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

সৈকতের বিভিন্ন পয়েন্টে বালুচরে গড়ে তোলা হয়েছে ঝিনুক, শামুক, ফুসকা, ঝালমুড়ি, চটপটির দোকানসহ নানা অবৈধ ভাসমান স্থাপনা। এসব ভাসমান অবৈধ স্থাপনা ও বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার কারনে শ্রীহীন হয়ে পড়ে সৈকত।

গত সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

0Shares