
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবেরকে কক্সবাজারের নতুন জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ১৬ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে রাস্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগ পার-০২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই আদেশে কক্সবাজারের বর্তমান সিভিল সার্জন ডাঃ মোহাম্মুদুল হককে ২৫০ সয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে।
প্রসঙ্গতঃ চকরিয়া উপজেলার বাসিন্দা নতুন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের ইতোপূর্বে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও) এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এরপর তিনি দুইবছরের বেশি সময় ধরে পার্বত্য জেলা খাগড়াছড়ির সিভিল সার্জন হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।




