
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল নয়টার দিকে
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলফাজ উদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও পরিষদের গ্রাম পুলিশ আশরাফ ইসলামের ছেলে।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু। তিনি বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেনের নিচে চাপা পড়ে এই শিশুর মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনার সময় শিশু আলফাজ উদ্দিন বাড়ির পাশে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি রেল কতৃপক্ষকে জানানো হয়েছে।
0Shares





