Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা যুবদলের পুষ্পস্তবক অর্পণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা যুবদল।  দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন ও সদস্য সচিব বেলাল উদ্দিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় উপজেলা যুবদল নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন যুবদল সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণকালে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন যুবদলের নেতাকর্মীরা।

0Shares