Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে পাহাড় কেটে ৯০ হাজার ঘনফুট মাটি লুট, ২৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের একটি আভিধানিক টিমের অভিযানে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে ৯০ হাজার ঘনফুট মাটি লুটের সত্যতা পেয়েছে। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভটর গাড়ি ও একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত ২৩ পাহাড়খেকোর  বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা। 

সোমবার (৩০ মার্চ) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর সহায়তায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনার লামারপাড়ার ঘোনারপাড়া ও স্কুলপাড়া নামক দুটি এলাকায় পরিবেশ অধিদফতর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। 

মঙ্গলবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা। তিনি  বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর ও ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

অভিযানকালে সরকারী অনুমোদন ব্যতিরেকে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ের উপরিভাগের ৮/৯ টি পৃথক স্থান কেটে প্রায় ৯০ হাজার ঘনফুট মাটি কর্তন করে বিক্রি করেছে লুটেরা চক্র। 

তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় কেটে মাটি লুটের  সত্যতা পাওয়ায় ঘটনায় জড়িত মোট ২৩ জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মুছাইব ইবনে রহমান বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

0Shares