
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক কক্সবাজার জেলা কমিটি অনুমোদিত হয়েছে। আজ শনিবার এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মোমিন।
কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল আলীম। এছাড়া কমিটিতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিরোদ বরণ পাল জ্যেষ্ঠ সহসভাপতি, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাজাহান সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা ও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরওয়ার কামাল, অর্থ সম্পাদক হিসেবে ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক, দপ্তর সম্পাদক হিসেবে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুভ দে প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ৩১ বিশিষ্ট জেলা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন এবংএই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।





