Search
Close this search box.
Search
Close this search box.

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

আমাদের বড় মেয়ে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোনতাহা জন্নাত ববি কাব স্কাউট এর সর্বোচ্চ পদক ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। গত ৬ ডিসেম্বর সে চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনারের কাছ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেছে। তার এ সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, কাব স্কাউট শিক্ষক অনুপম নাথ ও অন্যান্য শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। মেয়ের এই অর্জনে আমরা বাবা-মা হিসেবে গর্বিত ও পুলকিত। আমাদের মেয়ের উন্নত জীবন ও আরও সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাই।

শুভেচ্ছান্তে
বাবা-জাহেদুল ইসলাম
মা-ফারজানা হেলেন কবিতা

41Shares