👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেছেন, ইনশাআল্লাহ জনগণের অকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হলে চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের চিংড়িজোনের দখলবাজি চাঁদাবাজি বন্ধ করে মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নে চিংড়ি ঘের গুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি লবণচাষি ও মৎস্যচাষিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে কতিপয় দখলবাজ সন্ত্রাসীদের কঠোর হাতে নির্মূল করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এসব কথা বলেন।
এর আগে এদিন সকালে তিনি চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় গণসংযোগ করেন, যেখানে হাজারো মানুষ তার সঙ্গে গণসংযোগে অংশ নেন। পরে বিকাল ৩টা থেকে চিরিঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথে পথে নারী-পুরুষরা তাকে সংবর্ধনা দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চিরিঙ্গা ইউনিয়নের নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী এবং এনসিপির নেতা সাজ্জাদ হোসেন।
ইউনিয়ন সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি কফিল উদ্দিনের সঞ্চালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেয়ার আগে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামে পৌঁছে
সাব রেজিষ্ট্রার ফররুখ আহমদ, মাওলানা ওবাইদুল হাকীম, এম মেবারক আলী, আব্বাস মাষ্টার, কফিল উদ্দীন, মাওলানা আহমদ হোসাইন, জাকের আহমদ মেম্বার সহ স্থানীয় করববাসি সকলের কবর জিয়ারত করেন আব্দুল্লাহ আল ফারুক।
একইদিন রাতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত অপর একটি পথসভায় বক্তব্য দেন আবদুল্লাহ আল ফারুক।