Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ১৩০ ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের আওতাধীন চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ১৩০টি ভোটকেন্দ্রে অনলাইন ক্যামেরা চালু থাকবে।
ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে চকরিয়া থানা পুলিশ কেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা স্থাপন করবেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন।

ভোটকেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা স্থাপনের সম্ভাব্য স্থান নির্ণয় করতে সোমবার (২ ফেব্রুয়ারী) বিকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা কার্যক্রম পরীক্ষামূলক কার্য সম্পাদন করেছেন।

এসময় ওসি মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক এলাকা এবং সংখ্যালঘু এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। সেই সাথে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর রাখতে স্থানীয়
জনসাধারণকে সচেতন ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহবান জানান ওসি মনির হোসেন।

অপরদিকে একইদিন সকালে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভোটকেন্দ্রের বর্তমান সার্বিক প্রেক্ষাপট পরিদর্শন করেছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ।

0Shares