Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া থানায় স্থাপিত ডকিং স্টেশনের অনলাইন ও অফলাইন ক্যামেরা কার্যক্রম পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের নির্বাচনী এলাকার আওতাধীন চকরিয়া থানা পুলিশের উদ্যোগে ডকিং স্টেশনের অনলাইন ও অফলাইন ক্যামেরা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র ও ভোট কেন্দ্রের আশেপাশের এলাকাকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ন্ত্রণে রাখতে চকরিয়া থানা পুলিশ সরকারি নির্দেশনার আলোকে এ ডকিং স্টেশন স্থাপন করেছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন।

সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে চকরিয়া থানায় স্থাপন করা ডকিং স্টেশনের অনলাইন ও অফলাইন ক্যামেরা কার্যক্রম সরজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়ে পর্যবেক্ষণ করেছেন চকরিয়া সেনা ক্যাম্পের মেজর মারুফুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
শাহীন দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম ছিদ্দিকী, উপপরিদর্শক (এসআই) সোহরাব সাকিব।

0Shares