
কক্সবাজারের ঈদগাঁও বাজারের শাপলা চত্বর- কাপড়ের গলি সুপারি বাজার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগী ছিল। এ রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি।
রমজানের পবিত্রতা, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পবিত্র রমজান মাসের আগেই চেয়ারম্যান জনি রাস্তা সংস্কারের বিশেষ উদ্যোগ নিয়েছেন। এতে ভাঙাচোরা রাস্তা সংস্কার, গর্ত ভরাট এবং কংক্রিট- বালির মাধ্যমে সড়ক চলাচল উপযোগী করা হচ্ছে। এটি মানুষের দুর্ভোগ লাঘব ও ইফতার সময়ে যানজট কমাতেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাস্তায় চলাচলরত কজন স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো, একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো। তাই জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি রাস্তাটি মেরামত করে দেয়ার উদ্দোগ নিয়েছেন। আমরা এই রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ- ব্যবসায়ীরা তাঁর কাছে কৃতজ্ঞ, তার জন্য দোয়া করি।
ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি বলেন, শাপলা চত্বর থেকে সুপারি গলি পর্যন্ত রাস্তাটি ভঙ্গুর হওয়ায় চলাচলে চরম দূর্ভোগের মুখে পড়েন ব্যবসায়ীসহ স্থানীয়রা। তাদের পাশে থেকে এই রাস্তাটি মেরামত করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই।
পাশাপাশি উপজেলা প্রকৌশল অফিসকেও ধন্যবাদ জানাই। কারন তারাও জনসাধারণের দূর্ভোগ লাগবে আমাকে সহযোগিতা করেছেন।





