👤 নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি বিষয়ে মাঠ তদারকিতে নেমেছেন চকরিয়া থানা পুলিশ।
এরই অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার পরিদর্শন করেছেন
ডুলাহাজারা ইউনিয়নের রিংভং, ছগিরশাহকাটা,চা বাগান, ডুমখালী, মিঠাছড়ি এবং ডুলাহাজারা বাজার
এলাকার ভোটকেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন।
এসময় চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিকী ছাড়াও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্র এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর রাখতে করণীয় নির্ধারণে মাঠপর্যায়ে সরজমিন পরিদর্শন করে ভোটকেন্দ্র সমুহের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বুধবার ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি পরিদর্শন এবং অনলাইন ক্যামেরা স্থাপনের প্রস্তুতি তদারকি করা হয়।
ওসি বলেন, পরিদর্শনকালে ভোটকেন্দ্র এলাকার স্থানীয় জনসাধারণসহ বিশেষ করে খ্রিস্টান ধর্মালম্বী সম্প্রদায়ের সাথে স্বতস্ফুর্তভাবে মতবিনিময় করা হয়। সেই সাথে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য আপামর জনসাধারণকে সচেতন ও যেকোনো বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জনগণকে আহবান করা হয়।
ওসি মনির হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রে অনলাইন ক্যামেরা চালু থাকবে।