Search
Close this search box.
Search
Close this search box.

টেকনাফে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত দুই

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আট যাত্রী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় কক্সবাজার–টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লোকমান হাকিমের ছেলে অটোরিকশার চালক সাবের হোসেন (লালু) এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবসার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares