Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে বিএনপি নেতার ইফতার সামগ্রী বিতরণ

বিএনপির সাবেক চেয়ারপার্সন আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে সহস্রাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

১৮ ফেব্রুয়ারি (বুধবার) সকালে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিকের ব্যক্তিগত  সহায়তায় তাঁর বাড়ীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আবু ছিদ্দিক জানান, রমজান মাসে নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় অসচ্ছল পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
তিনি বলেন, রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় সাবেক মেম্বার জিয়াউল হক জিয়াসহ স্থানীয় অসচ্ছল গরীর অসহায় সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

2Shares