Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি শহীদ বেদিতে ফুল দিতে আসা সোহেল সরওয়ার বিজয় নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি)  ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ঈদগাঁও থানা পুলিশ।

আটক সোহেল সরওয়ার বিজয় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভাদিতলা দরগাহপাড়া গ্রামের নুরুল কবির প্রকাশ গম ভাই’র পুত্র। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য বিজয় নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

0Shares