Search
Close this search box.
Search
Close this search box.

প্যারাবনে হাত দিলে খবর আছে: আলমগীর ফরিদ

মহেশখালী-কুতুবদিয়া আসনের নবনির্বাচিত এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ বলেছেন, মহেশখালী চারদিকে প্যারাবনের একটি বাইন গাছে যদি কেউ হাত দেয় তাহলে খবর আছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মহেশখালী উপজেলা প্রশাসনের সকল সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভায় আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমন মন্তব্য করেন। এসময় তিনি সন্ত্রাসী আর প্যারাবন নিধনকারীসহ ভুমি দস্যুদের বিরুদ্ধে দ্রুততর সময়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

মহেশখালীর দ্বীপ রক্ষায় বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন প্যারাবন রক্ষা করা বলে অভিমত পরিবেশবাদীদের। পরিবেশবাদী সংগঠনগুলোর তথ্যমতে বিগত তিন বছরে প্রায় ১২ হাজার একর প্যারাবন নিধন করেছে দস্যুরা। ফলে হুমকির মুখে পড়েছে মহেশখালী দ্বীপ। পরিবেশবাদীদের মতে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও প্যারাবন রক্ষায় কার্যকর কোন ভূমিকা রাখতে পারেনি বিগত সরকার আমলের প্রশাসন।

0Shares