Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি ভাঙ্গা ও খানাখন্দে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ ২ কিলোমিটার রাস্তা স্থানীয় ব্যবসায়ী, ছাত্র সংগঠন ও সম্মিলিত প্রচেষ্টায় সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুদ্দিন।

৫ মার্চ ( বৃহষ্পতিবার)  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট,বালি ও মাটি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। খুব কষ্ট করে মানুষ যাতায়াত করত। জনদুর্ভোগ লাগবে মোঃ সাইফুদ্দিন নিজের অর্থায়নে কিছুদিন পূর্বে ইট ও বালি দিয়ে তিনি চলাচলের উপযোগী করে দিয়েছেন।

স্থানীয়রা জানান, গোমাতলী- রাজঘাট গ্রামের হাজারো মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা এটি। সাইফুদ্দিন  নিজ উদ্যোগে এর আগেও ইট, বালি দিয়েছিলেন এই রাস্তায়। এখন আবার দিচ্ছেন তার সংস্কারের ফলে রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছি।

তারা আরো জানান, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচল অনুপযোগী ছিল। নতুন করে তিনি আবারও সংস্কার করে দিচ্ছেন। তিনি সর্বদাই গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করেন। তার নিকট কোন অসহায় মানুষ গেলে খালি হাতে ফিরে না। এমন মানুষকেই আমরা পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। বিএনপি ও কক্সবাজার ৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজলের কাছে অনুরোধ আগামী নির্বাচনে যেন তাকে নমিনেশন দেওয়া হয়।

এ বিষয়ে মোঃ সাইফুদ্দিন বলেন,
মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট সংস্কার করে আসছি। এলাকার সাধারণ মানুষের কল্যাণে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তা সংস্কার করে দেই। পূর্বেও এই রাস্তা আমি ইট বালি দিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছিলাম। কিছু কিছু জায়গা নষ্ট হওয়াতে আবারো সংস্কার করে দিচ্ছি। মহান আল্লাহ যদি আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেন তাহলে এলাকার রাস্তাঘাট গুলো পাকা করে দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

0Shares