Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ১২ নারী-পুরুষ আসামি গ্রেফতার

​কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে চতুর্থ দিনের অভিযানে দুইজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জন নারী-পুরুষ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলার ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে থানা পুলিশ চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চারদিন ধরে সাড়াশি অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনে শনিবার দিবাগত রাতে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের তত্বাবধানে পুলিশ পরিদর্শক তদন্ত নুর আলম মাসুম সিদ্দিকী, এসআই মোঃ শাহেদুল্লাহ, ফারুক হোসেন, ইমরুল হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শনিবার রাতের অভিযানে গ্রেফতারকৃত ১২ নারী-পুরুষ আসামির মধ্যে দুইজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত, দুইজন চার মাসের সাজাপ্রাপ্ত এবং আটজন সিআর, জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী। রোববার সকালে এসব আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।

0Shares