Search
Close this search box.
Search
Close this search box.

উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে উখিয়া ব্যাটালিয়ন-৬৪ বিজিবি পরিচালিত অভিযানে আনুমানিক ১১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের এ ইয়াবা উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে তিন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে দলটি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩৮টি প্যাকেটে থাকা ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​অভিযানের বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

0Shares