Search
Close this search box.
Search
Close this search box.

মসজিদের পুকুরে গোসলে নেমে শ্রমিকের মৃত্যু

চকরিয়ার কাকারায় মসজিদের পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল হামিদ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার পর সাকের মুহাম্মদ চর পুরাতন জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

আবদুল হামিদ ওই ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সাকের মুহাম্মদ চর এলাকার এক তামাক চাষির বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে আবদুল হামিদ সাকের মুহাম্মদ চর পুরাতন জামে মসজিদের পুকুরে গোসল করতে নামেন। ডুব দেওয়ার কিছুক্ষণ পরও তিনি ওপরে না ওঠায় সেখানে থাকা লোকজনের সন্দেহ হয়। পরে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় এ ঘটনা ঘটায় প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। দীর্ঘ সময় ধরে তাকে পানির ওপর না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

0Shares